রাজ্যে কমছে বৃষ্টি, বাড়ছে ভ্যাপসা গরমের অস্বস্তি

Chandan Das

এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:রাজ্যে ধীরে ধীরে কমছে বৃষ্টির দাপট। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমবে। মঙ্গলবার থেকেই বিভিন্ন জেলায় দেখা মিলবে উজ্জ্বল রোদের। তবে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় থাকবে।

আগামী ৪ থেকে ৫ দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক ও রোদ ঝলমলে থাকার সম্ভাবনা রয়েছে। যদিও স্থানীয়ভাবে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ এবং সামান্য বৃষ্টি হতে পারে। তবে এর জন্য আপাতত কোনও বিশেষ সতর্কতা জারি করা হয়নি।

অন্যদিকে, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং জলপাইগুড়ির কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে উত্তরবঙ্গে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হলেও সামগ্রিকভাবে কমবে বৃষ্টির দাপট। আগামী কয়েকদিনে রোদ ও আর্দ্রতার কারণে অস্বস্তি বাড়তে পারে।

Share This Article
Leave a comment