খুঁটিপুজোর মধ্য দিয়ে কালীপুজোর প্রস্তুতি শুরু, ২৬তম বর্ষে বিশেষ আকর্ষণ ‘তারাপীঠের অলৌকিক রহস্য’

Chandan Das

এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:দুর্গাপুজোর শেষ হতেই আলোর উৎসব দিপাবলী আসন্ন, আর সেই উৎসবকে ঘিরে কোচবিহারে প্রস্তুতি যেন তুঙ্গে। কোচবিহারের নেতাজি রোড সংলগ্ন মহিলা পরিচালিত নিউটাউন সৎস্মৃতি সংঘ, এবছর তাদের পুজা ২৬ তম বছরে পদার্পণ করল। শুক্রবার খুঁটিপুজার মধ্যদিয়ে এই ক্লাবের কালিপূজার আনুষ্ঠানিক সূচনা হয়। মহিলা পরিচালিত হলেও এবছর তাদের পুজার থিম যেন বেশ রহস্য ও আধ্যাত্মিকতায় মোড়া। এবছর তারা দর্শনার্থীদের জন্য নিয়ে আসছে তাদের বিশেষ আকর্ষণ ‘তারাপীঠের অলৌকিক রহস্য।
এদিকে এদিনের খুঁটিপুজাকে ঘিরে সদস্যা ও উদ্যোক্তাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। পুজার উদ্দীপনার পাশাপাশি প্রতিটি আয়োজন নিজেদের হাতে সামলাচ্ছেন মহিলারাই।এবারের ভাবনায় তারাপীঠের আধ্যাত্মিক আবহ ও অলৌকিক রহস্যকে মণ্ডপের মাধ্যমে দর্শনার্থীদের সামনে তুলে ধরার পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের। পুজোর দিনগুলিতে মণ্ডপে দর্শনার্থীদের ভালো সাড়া মিলবে বলেই আশাবাদী নিউটাউন সৎস্মৃতি সংঘের মহিলা উদ্যোক্তারা।

Share This Article
Leave a comment