এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:জলদাপাড়া জাতীয় উদ্যানের সাতজন মাহুতের মাথায় উঠতে চলেছে জাতীয় সম্মানের মুকুট। গত বছরের ভয়াবহ বন্যায় হাতি ও গণ্ডার উদ্ধারে অসামান্য সাহস, দক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের ‘গজ গৌরব অ্যাওয়ার্ড ২০২৬’-এর জন্য নির্বাচিত হয়েছেন তাঁরা। আগামী বিশ্ব হাতি দিবসে তাঁদের হাতে আনুষ্ঠানিকভাবে এই সম্মান তুলে দেওয়া হবে। বন দফতর এই স্বীকৃতিকে জলদাপাড়ার জন্য গর্বের মুহূর্ত বলে জানিয়েছে।