এসএন মিডিয়া,নিউজ ডেস্ক: কোচবিহারের ঐতিহ্যবাহী হেরিটেজ লালদিঘিতে বহু মাছের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। দিঘির জলে একের পর এক মাছ মরে ভেসে ওঠায় উদ্বেগ তৈরি হয়েছে। কী কারণে এত মাছের মৃত্যু হল, তা নিয়ে উঠছে প্রশ্ন। জলের দূষণ নাকি অন্য কোনও কারণে এই ঘটনা, তা খতিয়ে দেখা প্রয়োজন। ঘটনার প্রকৃত কারণ জানতে প্রশাসনের পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন সকলে।