এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের কোচবিহার জেলা সম্মেলন হল। রবিবার কোচবিহার রবীন্দ্র ভবনে ওই অনুষ্ঠান হয়। সংগঠন সূত্রে জানা গিয়েছে, এদিন মোট ৮০০ জন প্রতিনিধি অংশ নেন। সংগঠনের কোচবিহার জেলা সভাপতি তপন কুমার ভৌমিক জানান, সংগঠনের সদস্য সংখ্যা কয়েক গুণ বেড়েছে। কোচবিহার দশ হাজারের বেশি সদস্য হয়েছে। ওই সংখ্যা আরও বাড়বে। টেট সহ নানা বিষয়ে শিক্ষকদের পাশে থাকার বার্তা দেন তিনি।
অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের কোচবিহার জেলা সম্মেলন , শিক্ষকদের পাশে থাকার বার্তা তপন কুমার ভৌমিকের