অসহায় শিশুদের পাশে লায়ন্স ক্লাব, ৯০ জনকে মধ্যাহ্নভোজন

Chandan Das

এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে মানবিক উদ্যোগ নিল লায়ন্স ক্লাব কোচবিহার।

এদিন নিরাশ্রয় নারী ও শিশু সেবা ভবনের ৯০ জন শিশুকে মধ্যাহ্নভোজন করান ক্লাবের সদস্যরা। মেনুতে ছিল ডাল, মাছ, মাংস এবং মিষ্টি। শিশুদের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

লায়ন্স ক্লাব কোচবিহারের সদস্যরা বিভিন্ন সময়ে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত থাকেন।

Share This Article
Leave a comment