কোচবিহারে ১.৭ কেজি সন্দেহভাজন সোনা উদ্ধার, গ্রেফতার ৪

Chandan Das

এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:কোচবিহারে ফের বড়সড় সাফল্য কোতোয়ালি থানার পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে প্রায় ১.৭ কেজি ওজনের সন্দেহভাজন সোনার মতো পদার্থ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৯ সেপ্টেম্বর বান্ধের পার রোড থেকে দেবীবাড়ির দিকে একটি টোটো করে কয়েকজন ব্যক্তি সন্দেহভাজন পাচার করা সোনা নিয়ে যাচ্ছেন বলে খবর পায় পুলিশ। বিষয়টি কোতোয়ালি থানার আইসিকে জানিয়ে তাঁর নির্দেশে এসআই প্রবীর দত্তের নেতৃত্বে টিএসআই নবীন বড়া ও পুলিশকর্মীরা দেবীবাড়ি এলাকায় পৌঁছে নজরদারি শুরু করেন।

সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ বান্ধের পার রোডের দিক থেকে আসা সন্দেহভাজন টোটোটিকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে প্রায় ১.৭০০ কেজি ওজনের সন্দেহভাজন সোনার মতো পদার্থ উদ্ধার করা হয়।

এই ঘটনায় আবদুল কাদের, রাহুল রায় ওরফে শিবা, নুরুল হক এবং রশিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রী ও ধৃতদের কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়। ঘটনায় নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Share This Article
Leave a comment