কোচবিহারে মদ্যপ অবস্থায় ধরা পড়ল অ্যাম্বুলেন্স চালক, আটক আরও ৭

Chandan Das

এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:কোচবিহার শহরে সদর ট্রাফিক পুলিশের বিশেষ চেকিং অভিযানে মদ্যপ অবস্থায় ধরা পড়লেন এক অ্যাম্বুলেন্স চালক। বৃহস্পতিবার রাতে কোচবিহারের পুলিশ লাইন মোড় এলাকায় এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়।

জানা গিয়েছে, সদর ট্রাফিক ওসি সুরজ দাসের নেতৃত্বে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও রাস্তায় বিশেষ চেকিং অভিযান চালানো হয়। মূলত অতিরিক্ত গতিতে গাড়ি চালানো এবং মদ্যপ অবস্থায় কেউ গাড়ি চালাচ্ছেন কি না, তা খতিয়ে দেখতেই এই উদ্যোগ নেওয়া হয়।

অভিযান চলাকালীন একটি ফাঁকা অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে পরীক্ষা করতেই চালককে মদ্যপ অবস্থায় পাওয়া যায় বলে জানা গিয়েছে। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত একজন অ্যাম্বুলেন্স চালক কীভাবে মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে আরও সাতজনকে আটক করেছে সদর ট্রাফিক পুলিশ।

ট্রাফিক পুলিশ সূত্রে খবর, পথ দুর্ঘটনা কমাতে এই ধরনের অভিযান আগামী দিনেও চলবে। মদ্যপ অবস্থায় বাইক বা গাড়ি চালাতে গিয়ে ধরা পড়লে চালক ও গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share This Article
Leave a comment