কলকাতার দুর্ঘটনায় মৃতদের শ্রদ্ধা, সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল কোচবিহার নিউ টাউন ইউনিটের

Chandan Das

এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গা উৎসব কমিটির মণ্ডপে দুর্ঘটনায় মৃতদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা জানাল কোচবিহার নিউ টাউন ইউনিটের সদস্যরা। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তাঁরা। এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে আজ থেকে পুজোর বাকি দিনগুলির সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। তাঁদের বক্তব্য, দুর্ঘটনায় যাঁদের হারাতে হয়েছে, তাঁদের পরিবারের পাশে দাঁড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Share This Article
Leave a comment