পালাবদলের পর হাতছাড়া হতে চলেছে কোচবিহার পৌরসভা, ভাইস চেয়ারম্যানসহ তিন কাউন্সিলরের পদত্যাগ

Chandan Das

এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:রাজ্যে পালাবদলের পর এবার হাতছাড়া হতে চলেছে তৃণমূলের দখলে থাকা কোচবিহার পৌরসভা। বুধবার ভাইস চেয়ারম্যান আমিনা আহমেদ-সহ তিন কাউন্সিলর পদত্যাগ করলেন। ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ভাইস চেয়ারম্যান আমিনা আহমেদ এবং ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভূষণ সিং পদত্যাগের কারণ হিসেবে সাধারণ মানুষের পরিষেবা দিতে না পারার কথা জানান। পাশাপাশি ৩ ও ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মায়া সাহা ও শুভ্রাংশু সাহা শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।

এর আগে কোচবিহার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান দিলীপ সাহার পদত্যাগ ঘিরেও রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়। গত ২০ তারিখ অসুস্থতার কারণ দেখিয়ে চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন তিনি। এরই মধ্যে পৌর বোর্ড বাঁচাতে ১৩ জন কাউন্সিলরের স্বাক্ষর নিয়ে কয়েকজন কাউন্সিলর সদর মহকুমা শাসকের সঙ্গে দেখা করেন বলে জানা যায়। ধারাবাহিক পদত্যাগের নেপথ্যে শুধুই শারীরিক অসুস্থতা, নাকি অন্য কোনও রাজনৈতিক সমীকরণ কাজ করছে, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

Share This Article
Leave a comment