এসএন মিডিয়া, নিউজ ডেস্ক:কোচবিহারে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ৪ আগস্ট শহীদ দিবস। ১৯৮৮ সালের এই দিনে দেশব্যাপী ভেজাল তেলের বিরুদ্ধে আন্দোলনে অংশ নিয়ে তৎকালীন সিপিএম সরকারের আমলে সাগরদিঘির সামনে পুলিশের গুলিতে প্রাণ হারান কোচবিহারের তিন যুবক। সেই ঘটনার স্মরণে প্রতিবছরের মতো এবারও জাতীয় কংগ্রেসের উদ্যোগে সাগরদিঘির শহীদ বেদীতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়। পাশাপাশি ধর্মসভায় স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকেও শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করা হয়। উল্লেখযোগ্যভাবে, অতীতে তৃণমূল কংগ্রেসও এই কর্মসূচিতে অংশ নিলেও রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর এবার শহীদদের শ্রদ্ধা জানাতে তৃণমূলের কোনো কর্মী-সমর্থককে কার্যত দেখা যায়নি।
কোচবিহারে যথাযোগ্য মর্যাদায় পালিত শহীদ দিবস, সাগরদিঘিতে কংগ্রেস ও স্মৃতি রক্ষা কমিটির শ্রদ্ধার্ঘ্য