এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:জন্ম ও মৃত্যু শংসাপত্র সংক্রান্ত সরকারি নথি ও রেজিস্টার খতিয়ে দেখতে বৃহস্পতিবার কোচবিহার পৌরসভায় তল্লাশি চালায় কোতোয়ালি থানার পুলিশ। দুপুর প্রায় ১২টা নাগাদ পুলিশ আধিকারিকদের একটি দল পুরসভার জন্ম ও মৃত্যু নিবন্ধন শাখায় পৌঁছে দীর্ঘ সময় ধরে বিভিন্ন নথিপত্র, রেজিস্টার এবং তথ্যভান্ডার পরীক্ষা করেন। কী কারণে এই তল্লাশি চালানো হয়েছে, সে বিষয়ে পুলিশ বা পুর কর্তৃপক্ষের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে এই ঘটনাকে ঘিরে পৌরসভা চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনিক ও রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।
জন্ম-মৃত্যু শংসাপত্রের নথি খতিয়ে দেখতে কোচবিহার পৌরসভায় পুলিশের তল্লাশি, চাঞ্চল্য